সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশাতে থাকা মা ও মেয়ে দুজনই মারা যান। শনিবার রাতে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের সিলেট সদর উপজেলার কাকুয়ার পাড়ের কেওয়াছড়া সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ সুমাইয়া সিদ্দিকা তানিয়া ও তার ৯ মাস বয়সী মেয়ে ইনায়া জান্নাত। তাদের বাসা লালমাটিয়া এলাকায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেনÑ সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন মা ও মেয়ে। এসময় বিপরীত দিক থেকে আসা সাদাপাথর পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে মা ও মেয়েকে উদ্ধারের চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাদের বাঁচানো সম্ভব হয়নি। সিলেট এয়ারপোর্ট থানার ওসি শহিদুর রহমান জানিয়েছেনÑ সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাকুয়ার পাড়ে সাদাপাথর পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে মা ও মেয়ে নিহত হয়েছেন।
সিলেটে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১২ অক্টোবর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
