নড়াইলে ৫০ বোতল এস্কাফসহ যুবক আটক

ফন্ট সাইজ:

নড়াইলে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫০ বোতল নেশাজাতীয় পানীয় ‘এস্কাফ’ জব্দ এবং ইমরান হোসেন (২৯) নামের এক যুবককে আটক করেছে নড়াইল সদর থানা পুলিশ। আটক ইমরান হোসেন ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বাদেডিহী গ্রামের শফিউল্লাহর ছেলে। রোববার সকাল সাড়ে ৬টার দিকে কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকায় তল্লাশিকালে তাকে আটক করা হয়। নড়াইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বলেন, সদর উপজেলার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের মালিবাগ মোড় এলাকায় রোববার সকালে চেকপোস্ট বসায় সদর থানা পুলিশ। একটি প্রাইভেটকার নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাওয়ার সময় পুলিশ গতিরোধ করে। প্রাইভেটকারটি দাঁড় করিয়ে তল্লাশি করা হয়। এরপর গাড়ির পিছনে থাকা ডিকিতে প্লাস্টিকের বস্তার ভেতর রাখা ৫০ বোতল ‘এস্কাফ’ উদ্ধার করে পুলিশ। এ সময় প্রাইভেটকারে থাকা ইমরান হোসেনকে আটক করা হয়। আটক ব্যক্তির কাছ থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা করা হবে।