নাগেশ্বরীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত

ফন্ট সাইজ:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মুর্শিদ কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট ইয়াছিন আলী সরকার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান, নাগেশ্বরী উপজেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক, আব্দুল মতিন, শরিফুল আলম মিঠুসহ অনেকে। উক্ত সমাবেশে শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উক্ত সমাবেশে মুর্শিদ কামালকে রামখানা ইউনিয়ন শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও শরিফুল আলম মিঠুকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।