ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

সৌদি আরবে বিমানবন্দরে হামলা

ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

ফন্ট সাইজ:

সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর বন্ধ থাকায় ঢাকা থেকে আজ রোববার সকাল পর্যন্ত মোট পাঁচটি ফ্লাইট বাতিল হয়েছে। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

উল্লেখ্য, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই বাংলাদেশি রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০৯ জন। হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।