সিনিয়র সাংবাদিক আমির খসরু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। লিভার সিরোসিসসহ অন্যান্য গুরুতর অসুস্থতা নিয়ে গত কয়েকদিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন।
সর্বশেষ বিএমইউ’র আইসিইউতে ভর্তি ছিলেন। গুরুর অসুস্থতা নিয়ে গত ২৮শে সেপ্টেম্বর ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি হন আমির খসরু। অবস্থার অবনতি হলে ৩রা অক্টোবর বিএমইউ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। আমির খসরুর স্বজনরা জানিয়েছেন- সন্ধ্যা সাতটার কিছু আগে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সাংবাদিক আমির খসরু দীর্ঘ সাংবাদিকতা জীবনে সাপ্তাহিক বুধবার-এ নির্বাহী সম্পাদক, ভয়েস অব আমেরিকার বাংলাদেশ সংবাদদাতা এবং দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সংবাদদাতাসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। জাতীয় ও আন্তর্জাতিক নানা বিষয়ে তিনি বিভিন্ন দৈনিকে কলামও লিখতেন। তার মৃত্যুতে মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সম্পাদক মাহবুবা চৌধুরী শোক প্রকাশ করেছেন। মরহুমের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে আজ বাদ যোহর লালমাটিয়া জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
