ডেঙ্গু আক্রান্ত কৃষ্ণকলি

ডেঙ্গু আক্রান্ত কৃষ্ণকলি

ফন্ট সাইজ:

সারা দেশে চলতি অক্টোবরে ভয়াবহ রূপ ধারণ করেছে ডেঙ্গু পরিস্থিতি। মৃতের হার বাড়ার পাশাপাশি বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এবার ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ভিন্নধারার সংগীতশিল্পী কৃষ্ণকলি। খবরটি নিশ্চিত করেছেন গায়িকার কন্যা অমৃতাঞ্জলি শ্রেষ্ঠশ্বরী।

তিনি বলেন, মা বাসাতেই আছেন। চারদিন ধরে জ্বর থাকার পর গত বৃহস্পতিবার তার ডেঙ্গু ধরা পড়েছে। আরেকটি টেস্ট করা হবে। এতে যদি দেখা যায় প্লাটিলেট অনেক কমে গেছে, তখন হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হবে।