বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ওমান সফর আপাতত স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ওমানে যাওয়ার কথা থাকলেও, আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে এখনো প্রয়োজনীয় ভিসা বা ওমানি কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া যায়নি।
এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসের শুরু থেকেই এসিবির মাধ্যমে ভিসার প্রক্রিয়াটি সমন্বয় করা হচ্ছে, যা সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। ওমান থেকে ভিসার সবুজ সংকেত পাওয়া মাত্রই পরবর্তী ভ্রমণ ও ম্যাচ সূচি চূড়ান্ত করা হবে।
আরও পড়ুন:
এবার ওয়ানডে দলেও আলিস
তবে যেকোনো পরিস্থিতির জন্য দলটিকে সম্পূর্ণ প্রস্তুত রেখেছে বিসিবি। অনুমতির পর দ্রুততম সময়ের মধ্যেই ওমানের উদ্দেশ্যে রওনা দেবে তরুণ টাইগাররা।
