এশিয়ান গেমসেই টি—টোয়েন্টি সংস্করণে অভিষেক হয়েছিল বাংলাদেশ জাতীয় দলে। আলিস আল ইসলাম এবার সুযোগ পেলেন ওয়ানডে সংস্করণেও। আজ আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ। লিটন দাসের অধিনায়কত্বে ১৬ সদস্যের দলে রাখা হয়েছে এই রহস্য স্পিনারকে। ওয়ানডের নিয়মিত মুখরাই যথারীতি রয়েছেন দলে। তবে চোটের জন্য দলে রাখা হয়নি নাহিদ রানাকে। ১৭ অক্টোবর বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে আবুধাবিতে মাঠে গড়াবে এই ত্রিদেশীয় সিরিজ।
বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), তাওহিদ হৃদয় (সহ–অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম ও আলিস আল ইসলাম।
