ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে উপকূলীয় এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড মোতায়েন করা হয়েছে। গত ১৮ জানুয়ারি হতে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ড দায়িত্বাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহের ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পাদনের লক্ষ্যে গত ১৮ জানুয়ারি হতে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী বাংলাদেশ কোস্ট গার্ড দায়িত্বাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ এলাকাসমূহের ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে কোস্ট গার্ড পূর্ব জোনের সদস্যরা চট্টগ্রাম-২ আসনের আওতাধীন সন্দ্বীপ, কক্সবাজার-২ ও ৪ আসনের কুতুবদিয়া ও সেন্টমার্টিনে সর্বমোট ১২২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে। কোস্ট গার্ড বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন নজরদারি, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের মাধ্যমে সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা দমনে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। দুর্গম এলাকাসমূহের নির্বাচনী কেন্দ্রে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার্থে অত্যাধুনিক প্রযুক্তির যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ বলেন, যেকোন ধরনের সহিংসতা রোধে নির্বাচনী এলাকায় দায়িত্ব প্রাপ্ত সদস্যদের পাশাপাশি কোস্ট গার্ড এর জাহাজ ও উচ্চ গতি সম্পন্ন বোট এর মাধ্যমে উপকূলীয় অঞ্চলে নজরদারি চলমান রয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় কিউআরএফ ও ডাইভিং টিম মোতায়েনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার নিমিত্তে পৃথক পৃথক অভিযানে ৯ টি দেশীয় আগ্নেয়াস্ত্র¿, ৫১ রাউন্ড তাজা গোলা, ১১ রাউন্ড তাজা কার্তুজ, ১৭ টি দেশীয় অস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ২ জন আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর ও ৭ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে। ফলশ্রুতিতে, নির্বাচনী এলাকায় সাধারণ জনগণের মধ্যে ভোটবান্ধব পরিবেশ এবং আইন-শৃঙ্খলা সম্পর্কিত মনোভাব উন্নত হয়েছে। ভবিষ্যতেও নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোস্ট গার্ড জানায়, একই সঙ্গে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদানের মাধ্যমে কোস্ট গার্ড পূর্ব জোনের দায়িত্বপূর্ণ এলাকার জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে পরিবেশ তৈরিতে বাংলাদেশ কোস্ট গার্ড দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।
নির্বাচন ও গণভোট ঘিরে উপকূলীয় এলাকায় কোস্ট গার্ড মোতায়েন
স্টাফ রিপোর্টার
অনলাইন
৩ মাস আগে
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬, ৯ঃ০১ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
