ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরি-এর মমতাময়ী মা সবিতা খুরশিদ চৌধুরী (৭৫), বাধ্যক্যজনিত কারণে ঢাকা সেনাসিবাসে সিএমএস হাসপাতালে মুত্যুবরণ করেন। তার মুত্যুতে ডিএনসিসি প্রশাসক মো: শফিকুল ইসলাম খান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
এক শোকবার্তায় প্রশাসক বলেন, একজন স্নেহময়ী ও মমতাময়ী মা হিসেবে তিনি তাঁর পরিবারে যে আদর্শ, মূল্যবোধ ও মানবিকতার শিক্ষা রেখে গেছেন, তা নিঃসন্দেহে তাঁর সন্তান ও স্বজনদের জীবনে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর এই মৃত্যু পরিবার ও স্বজনদের জন্য অপূরণীয় ক্ষতি।
প্রশাসক মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন, আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করেন।
১০ইমার্চ (মঙ্গলবার) সকাল ৯.৩০ মিনিট বনানী কবরস্থানে জানাজা শেষে দাফন করা হবে।
