আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে টাইগাররা

আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে টাইগাররা

ফন্ট সাইজ:

এশিয়ান গেমসের টি-টোয়েন্টি সংস্করণে ভরাডুবির ক্ষত ভুলে লাল বলের ফরম্যাটে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। ১৬১টি টেস্ট খেলার পর এবারই প্রথম কোনো নিরপেক্ষ ভেন্যুতে আন্তর্জাতিক টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতা হতে যাচ্ছে টাইগারদের। ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করবে নাজমুল হোসেন শান্তরা।

স্বাগতিক আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন করতে না পারায় ম্যাচটি মরুর বুকে আয়োজিত হচ্ছে। সেখানে অতিরিক্ত গরমের কারণে ম্যাচ শুরুর আগেই খানিক বেকায়দায় রয়েছে বাংলাদেশ দল। আইসিসির নিয়ম অনুযায়ী, তিন বছরে অন্তত ৮টি টেস্ট না খেললে র‍্যাঙ্কিংয়ে নাম ওঠে না। বাংলাদেশের বিপক্ষে এটি আফগানদের ষষ্ঠ টেস্ট।

আন্তর্জাতিক ক্রিকেটে কম অভিজ্ঞতার কারণে কাগজে-কলমে তাদের সহজ প্রতিপক্ষ মনে হলেও, স্পিননির্ভর শক্তিতে আফগানদের হালকাভাবে নেয়ার সুযোগ নেই। টি-টোয়েন্টির হতাশা দূর করে আবুধাবির তীব্র গরম ও আফগান স্পিন চ্যালেঞ্জ সামলে লাল বলের অভিজাত মঞ্চে জয়ে ফিরতে মরিয়া শান্তর দল।