অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৬ রানে অলআউট বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৬ রানে অলআউট বাংলাদেশের মেয়েরা

ফন্ট সাইজ:

নারী ক্রিকেটে প্রথমবারের মতো যেকোনো সংস্করণে অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ব্রিসবেনে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ১৬৬ রানেই গুটিয়ে গেছে নিগার সুলতানা জ্যোতিরা।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভার টিকে থাকে বাংলাদেশ। তবে রানের চাকা ঘোরে খুবই ধীরগতিতে। ইনিংসের প্রথম বলেই উইকেট বিলিয়ে দেয় বাংলাদেশ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন রিতু মনি। শারমিন আক্তার ও অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে আসে যথাক্রমে ২৪ ও ২৯ রান। ৫০ বলে ২১ রান করে স্বর্না আক্তার। শেষ দিকে রাবেয়া খানের ১১ ও নাহিদা আক্তারের অপরাজিত ১৯ রানের ইনিংসে পুঁজি কিছুটা বাড়ে টাইগ্রেসদের।

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন অ্যানাবেল সাদারল্যান্ড, ২টি নেন মেগান স্কট।