আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতে রোহান ইসলাম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে রায়পুর পারের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোহান উপজেলার মধ্যপাড়া গ্রামের জামিরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে হঠাৎ ভারী বর্ষণ ও বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় রোহান ভবানীপুর বাজার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পারের ঘাট এলাকায় পৌঁছালে সেখানে বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে চিকিৎসকের কাছে নেয়ার পথে মৃত্যু হয়। আত্রাই থানার ওসি মো. মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।