ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের কবে থেকে ভোট শুরু হবে এবং কোন ধাপে কবে ভোট হবে—তার পূর্ণাঙ্গ সময়সূচি আগামী সোমবার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। ওইদিন কমিশন সভায় ইউপি নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত করা হবে।
বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, আগামী সোমবার কমিশন সভা রয়েছে। ওই সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচন কবে শুরু হবে এবং কোন ধাপে কবে ভোট হবে, তা জানিয়ে দেওয়া হবে।
নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে, জানতে চাইলে ইসি সানাউল্লাহ বলেন, আমরা তফসিল ঘোষণা করবো না। তফসিল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আমরা শুধু পর্বগুলো জানিয়ে দেবো। ইউপি নির্বাচন কবে শেষ হবে এমন প্রশ্নে কমিশনার বলেন, আমরা একদম শুরুর ব্রিফিংয়ে যেমনটা বলেছিলাম আশা করি, সেই সময়ের মধ্যেই আমাদের সব পর্ব শেষ হয়ে যাবে।
ইউপি নির্বাচন কবে শেষ হবে—এমন প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, ‘আমরা একদম শুরুর ব্রিফিংয়ে যেমনটা বলেছিলাম, আশা করি সেই সময়ের মধ্যেই আমাদের সব পর্ব শেষ হয়ে যাবে।’
দেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন ধাপে ধাপে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি।
