ইনভেস্ট বাংলাদেশের সামনে অবস্থান কর্মসূচি

ডিপি ওয়ার্ল্ডকে টার্মিনাল

ইনভেস্ট বাংলাদেশের সামনে অবস্থান কর্মসূচি

ফন্ট সাইজ:

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় দুবাইভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তির আগ মুহূর্তে ইনভেস্ট বাংলাদেশের সামনে অবস্থান নিয়েছে বামপন্থি রাজনৈতিক দল ও সংগঠন।

বৃহস্পতিবার দুপুরে আগারগাঁওয়ে এ অবস্থান নেন তারা। অবস্থান কর্মসূচিতে রয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাংলাদেশ জাসদ, বাসদ (মার্কসবাদী), বাংলাদেশ সাম্যবাদী আন্দোলন, সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট, গণতান্ত্রিক ছাত্রজোট, গণতান্ত্রিক অধিকার কমিটি।

এর আগে এদিন বিকাল ৩টায় ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামে এনসিটির কনসেশন চুক্তির আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।  চুক্তি অনুযায়ী, ডিপি ওয়ার্ল্ড ১৫ বছর টার্মিনালটি পরিচালনা করবে। ব্যবহারকারীদের কাছ থেকে মাশুলও আদায় করবে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে শুরু হওয়া চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারার প্রক্রিয়া গতি পেয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়ে। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকারের আমলে সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে।