নারায়ণগঞ্জে স্টিল মিলে আগুন, দগ্ধ ৪

নারায়ণগঞ্জে স্টিল মিলে আগুন, দগ্ধ ৪

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বরপা প্রিমিয়ার স্টিল মিলে আগুনের ঘটনায় ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে দগ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন—সজীব সরকার (৩২), মো. রুবেল আহমেদ (২৮), মো. নাজমুল (৩৩) ও মো. আবির হোসেন (১৯)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ সিকদার বলেন, ‘স্টিল কারখানায় আগুনের ঘটনায় দগ্ধ ৪জন এসেছেন। তাদের মধ্যে সজীবের শরীরের ৭০ শতাংশ, রুবেলের ২৫ শতাংশ, নাজমুলের ২০ শতাংশ দগ্ধ ও আবিরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

তাদের সবার ফ্লেইম বার্ন রয়েছে। অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।