হারমানপ্রীত ও স্মৃতি মান্ধানার মুখ দেখাদেখি বন্ধ!

হারমানপ্রীত ও স্মৃতি মান্ধানার মুখ দেখাদেখি বন্ধ!

ফন্ট সাইজ:

ভারতীয় নারী ক্রিকেটাঙ্গনে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে হারমানপ্রীত কৌর এবং স্মৃতি মান্ধানার মধ্যকার শীতল সম্পর্ক। সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে হারমানপ্রীতের সরে দাঁড়ানোর কয়েক ঘণ্টার মধ্যেই স্মৃতির কাঁধে নেতৃত্বের ভার তুলে দেয়া হয়েছে। এর পরই প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য-এই দুই তারকার নাকি এখন মুখ দেখাদেখি বন্ধ!

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ দিন ধরেই অধিনায়কত্ব চাইছিলেন স্মৃতি। তবে নির্বাচকরা হারমানপ্রীতের ওপরই আস্থা রাখায় ভেতরে ভেতরে অসন্তুষ্ট ছিলেন তিনি। সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট থেকে ভারতের বিদায়ের পর এই অভ্যন্তরীণ দূরত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। ৩৭ বছর বয়সী হারমানপ্রীতকে শুধু টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়তে বলা হলে তিনি সব ফরম্যাটের দায়িত্ব থেকেই সরে দাঁড়ান। এরপরই নেতৃত্বের দৌড়ে এগিয়ে থাকা স্মৃতিকে বেছে নেয় বোর্ড।

অতীতে মিতালি রাজের সঙ্গে হরমনপ্রীতের সম্পর্কের টানাপোড়েনের ইতিহাস থাকলেও, বর্তমান পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে-স্মৃতির নেতৃত্বাধীন দলে হারমানপ্রীত কীভাবে খেলবেন। ক্রিকেট মহলের একাংশ মনে করছেন, এই পরিস্থিতির জেরে হয়তো শিগগিরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন হারমানপ্রীত।