২০৩০ পর্যন্ত আর্সেনালের ডাগআউটে থাকছেন আর্তেতা

২০৩০ পর্যন্ত আর্সেনালের ডাগআউটে থাকছেন আর্তেতা

ফন্ট সাইজ:

২২ বছরের খরা কাটিয়ে আর্সেনালকে প্রিমিয়ার লীগ শিরোপা এনে দিয়ে চুক্তি নবায়ন করলেন মিকেল আর্তেতা। উত্তর লন্ডনের ক্লাবটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে যে, ২০৩০ সাল পর্যন্ত গানারদের ডাগআউটের দায়িত্বেই থাকছেন এই স্প্যানিশ কোচ।

২০১৯ সালে কোচ হিসেবে আর্সেনালে ফিরে আসা আর্তেতা ক্লাবটিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন। ক্লাবের ৩৭১ ম্যাচে ৬২.০৫ শতাংশ জয় নিয়ে তিনি এখন গানারদের ইতিহাসের সবচেয়ে সফল পূর্ণকালীন কোচ। এই নতুন চুক্তির আওতায় তার পুরো কোচিং স্টাফেরও মেয়াদ বাড়ানো হয়েছে।

চুক্তি স্বাক্ষর শেষে উচ্ছ্বসিত আর্তেতা বলেন, ‘আর্সেনালের মতো একটি ঐতিহাসিক প্রতিষ্ঠানের ভবিষ্যৎ গঠনে কাজ চালিয়ে যাওয়া এবং ক্লাবের জন্য নিবেদিতপ্রাণ মানুষদের সঙ্গে যুক্ত থাকা আমার জন্য এক দারুণ সৌভাগ্যের বিষয়। সমর্থকদের ভালোবাসা আমাদের শক্তি জোগায় এবং আমাদের এই যাত্রার সবেমাত্র শুরু হয়েছে।’

ক্লাবের মালিক স্টান ও জোশ ক্রোনকে এক যৌথ বার্তায় জানিয়েছেন, আধুনিক আর্সেনালের মূল রূপকার হলেন আর্তেতা। গত মৌসুমের ঐতিহাসিক সাফল্যের পুনরাবৃত্তি ঘটিয়ে দেশ ও মহাদেশীয় ফুটবলে আরও বড় সাফল্য অর্জনে তারা বদ্ধপরিকর। ক্লাবটির প্রধান নির্বাহী রিচার্ড গার্লিকও মন্তব্য করেছেন যে, আর্তেতার হাত ধরে ক্লাবটি এখন একটি স্থায়ী ও বিজয়ী যুগের দিকে এগিয়ে যাচ্ছে।