টেন্ডারে অনিয়ম, এনসিটিবিতে দুদক

ফন্ট সাইজ:

২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের পাঠ্য বই মুদ্রণের টেন্ডারে অনিয়মের অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার রাজধানীর এনসিটিবি’র প্রধান কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়। দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের অভিযানে টেন্ডারে অভিযোগটি খতিয়ে দেখা হয়। অভিযোগ অনুযায়ী, পাঠ্য বই মুদ্রণের দরপত্রে এনসিটিবি’র প্রাক্কলিত দর ঠিকাদারদের কাছে আগেই ফাঁস করা হয়। পরে প্রাক্কলিত দর বাড়িয়ে ঠিকাদারদের মধ্যে যোগসাজশ ও সমঝোতার মাধ্যমে দরপত্র প্রক্রিয়া সম্পন্নের চেষ্টা করা হয়েছে। এতে রাষ্ট্রীয় অর্থের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। অভিযানে সংশ্লিষ্ট নথিপত্র ও দরপত্র প্রক্রিয়ার বিভিন্ন তথ্য যাচাই করা হয়।

জানা যায়, বিভিন্ন গণমাধ্যমে কাগজের দর নিয়ে রিপোর্ট প্রকাশ হওয়ায় দুদক আনুষ্ঠানিকভাবে এনসিটিবিতে আসে। পরে এনসিটিবি’র মেম্বার টেক্সটের কাছ থেকে প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে যান দুদকের কর্মকর্তারা।