Warning: unserialize(): Extra data starting at offset 670227 of 670228 bytes in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 26
বীমা খাতে অনাস্থা কাটানোর চেষ্টায় আইডিআরএ - MZamin
বীমা খাতে অনাস্থা কাটানোর চেষ্টায় আইডিআরএ

১৬ হাজার গ্রাহককে বীমা দাবি পরিশোধ

বীমা খাতে অনাস্থা কাটানোর চেষ্টায় আইডিআরএ

ফন্ট সাইজ:

বীমা খাতে দীর্ঘদিন ধরে চলা অনাস্থা কাটিয়ে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে আটকে থাকা বৈধ বীমা দাবি পরিশোধের উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংস্থাটির তদারকিতে সংশ্লিষ্ট জীবন বীমা কোম্পানিগুলোর সম্পদ, সিকিউরিটি বন্ডসহ বিভিন্ন উৎস থেকে অর্থের সংস্থান করে গ্রাহকদের বীমা দাবি পরিশোধের প্রক্রিয়া চলছে। এরই ধারাবাহিকতায় তৃতীয় দফায় মোট ১৬ হাজার ৫৮ জন গ্রাহক বা পলিসিধারীর ৬৩ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৬৪৭ টাকার বীমা দাবি নিষ্পত্তি ও পরিশোধ করা হচ্ছে। আইডিআরএ’র চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে পলিসিধারীদের ন্যায্য দাবি পরিশোধ, বীমা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং গ্রাহকের আস্থা পুনর্গঠনের লক্ষ্যে এ কার্যক্রম নেয়া হয়েছে।

আইডিআরএ জানায়, পলিসিধারীদের বৈধ দাবি আদায় ও গ্রাহকের স্বার্থ সুরক্ষায় নিয়ন্ত্রক সংস্থা অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। এর ধারাবাহিকতায় এবার সংশ্লিষ্ট বীমা কোম্পানিগুলো নিজ নিজ কার্যালয় থেকে গ্রাহকদের দাবি পরিশোধ করছে। পুরো কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করছে আইডিআরএ। এর আগে গত ৩রা সেপ্টেম্বর প্রথম দফায় সাতটি জীবন বীমা কোম্পানির ২ হাজার ৫৪৯ জন পলিসিধারীর ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা বীমা দাবি পরিশোধ করা হয়। দ্বিতীয় দফায় ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীর ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বীমা দাবি পরিশোধ করা হয়। তৃতীয় দফার অর্থ যুক্ত হওয়ার ফলে তিন দফায় এ পর্যন্ত মোট ১৬ হাজার ৫৮ জন পলিসিধারীর ৬৩ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৬৪৭ টাকা বীমা দাবি পরিশোধের আওতায় এসেছে। আইডিআরএ জানায়, চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের নেতৃত্বে পলিসিধারীদের ন্যায্য দাবি পরিশোধ, বীমা খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং গ্রাহকের আস্থা পুনর্গঠনের লক্ষ্যে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

সংস্থাটির উদ্যোগে সংশ্লিষ্ট বীমা কোম্পানিগুলোর সম্পদ, সিকিউরিটি বন্ডসহ বিভিন্ন উৎস থেকে অর্থের সংস্থান করে দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ দাবি নিষ্পত্তি করা হচ্ছে। বীমা খাতে দীর্ঘদিনের বকেয়া দাবি পরিশোধকে গ্রাহকের আস্থা পুনর্গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে দাবি পরিশোধের পাশাপাশি কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতা ও ব্যবস্থাপনায় স্থায়ী সংস্কার নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে আবারো বকেয়া দাবি জমার আশঙ্কা রয়েছে। আরেক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীও বলেছেন, প্রয়োজনে বীমা কোম্পানিগুলোর সম্পদ বিক্রি করে হলেও গ্রাহকদের বীমা দাবি পরিশোধে বাধ্য করা হবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে গ্রাহকদের বীমা দাবি পরিশোধ না করার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যেসব কোম্পানি দাবি পরিশোধ করছে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।