Warning: unserialize(): Extra data starting at offset 670227 of 670228 bytes in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 26
কক্সবাজারে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু - MZamin
কক্সবাজারে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

কক্সবাজারে অটোরিকশায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

ফন্ট সাইজ:

কক্সবাজার শহরে ভ্রমণের সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সমুদ্র-সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শী এহসান চৌধুরী রানা জানান, হঠাৎ চোখের সামনে এমন একটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছি। অটোরিকশায় চলাচলের সময় ওই নারী পর্যটকের ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে গুরুতর আহত হন। পরবর্তীকালে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নারী পর্যটকের নাম সীমা আক্তার।

সে কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি স্বজনদের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।