জাগপার নতুন লোগো ও ওয়েবসাইট উন্মোচন ১০ই অক্টোবর, ঘোষণা হবে জাতীয় সম্মেলনের তারিখ

জাগপার নতুন লোগো ও ওয়েবসাইট উন্মোচন ১০ই অক্টোবর, ঘোষণা হবে জাতীয় সম্মেলনের তারিখ

ফন্ট সাইজ:

আগামী ১০ই অক্টোবর ২০২৬ (শনিবার) নতুন লোগো ও ওয়েবসাইট উন্মোচন করবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। একই সাথে আগামী জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করা হবে। দেশের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা, ১১-দলীয় ঐক্যে জাগপার ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপদ্ধতি, আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের অংশগ্রহণ, গঠনতন্ত্র সংস্কার ও সংশোধনসহ নানাবিধ গুরুত্বপূর্ণ এজেন্ডাকে সামনে রেখে ১০ অক্টোবর, শনিবার সকাল ১১টায় আসাদগেটে অবস্থিত জাগপার কেন্দ্রীয় কার্যালয়ে প্রেসিডিয়াম কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠক শেষে জাগপার নতুন লোগো ও ওয়েবসাইট উন্মোচন এবং আগামী জাতীয় সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে।
বৈঠকে সভাপতিত্ব করবেন জাগপা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার তাসমিয়া প্রধান, এমপি। অংশগ্রহণ করবেন জাগপার সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ইকবাল হোসেন, ১নং সহ-সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য রাশেদ প্রধান, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য মহিদুর রহমান বাবলা, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, আবু মোজাফফর মো. আনাছ, ভিপি মু. মুজিবুর রহমান, হাজী মো. হাসমত উল্লাহ এবং মো. শামীম আখতার পাইলট।

গঠনতন্ত্র অনুযায়ী জাগপার প্রেসিডিয়াম কমিটি ১১ সদস্যের হলেও বর্তমানে ১টি পদ শূন্য রয়েছে। প্রেসিডিয়াম কমিটির সভা আয়োজন, বাস্তবায়ন, গণসংযোগ ও সফল করার লক্ষ্যে নজরুল ইসলাম বাবলু এবং ওলিউল আনোয়ারকে দায়িত্ব প্রদান করা হয়েছে।