পুলিশের নতুন মুখপাত্র মুনিরা

পুলিশের নতুন মুখপাত্র মুনিরা

ফন্ট সাইজ:

বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদরদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা। এর আগে তিনি ট্রাফিক ম্যানেজমেন্ট শাখায় এআইজি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) পুলিশ সদর দপ্তর থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কামারুম মুনিরা ২৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগ দেন। কর্মজীবনের বিভিন্ন সময়ে তিনি মাঠপর্যায়ে পুলিশিংয়ের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সিআইডি থেকে তাকে পুলিশ সদরদপ্তরের বদলি ও পদায়ন করা হয়। পুলিশ সদরদপ্তরে তিনি বিভিন্ন সময়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস-এর ভারপ্রাপ্ত এআইজি এবং ট্রাফিক ম্যানেজমেন্ট শাখার এআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।