নাইজেরিয়ায় ৩২ জন আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। ওই বিমানে থাকা সবাই নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৫ যাত্রী ও সাতজন ক্রু সদস্য ছিলেন।
ফ্রান্স ২৪ এর প্রতিবেদনে বলা হয়, সোমবার দেশটির বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে নিয়মিত মিশনে যাওয়ার সময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো প্রদেশে একটি নৌঘাঁটির কাছে বিমানটি বিধ্বস্ত হয়।
প্রেসিডেন্ট বোলা টিনুবুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, ‘বিমানে থাকা ২৫ যাত্রী ও সাত ক্রু সদস্যের পরিবারের প্রতি প্রেসিডেন্ট গভীর সমবেদনা জানিয়েছেন’। টিনুবু বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী এবং পুরো জাতির জন্য এটি অত্যন্ত বেদনাদায়ক মুহূর্ত।’
দুর্ঘটনায় নিহত বিমানবাহিনীর সদস্যদের স্মরণে প্রেসিডেন্ট তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।
প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের দুর্ঘটনার খবর জানানোর পর বিমানবাহিনী তাদের পরিচয় প্রকাশ করবে।
৩২ আরোহী নিয়ে নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত সবাই
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১ ঘন্টা আগে
৬ অক্টোবর (মঙ্গলবার), ২০২৬, ৯ঃ০৬ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
