শিবগঞ্জ সীমান্তে ১৯টি ককটেল জব্দ

শিবগঞ্জ সীমান্তে ১৯টি ককটেল জব্দ

ফন্ট সাইজ:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র যৌথ অভিযানে ১৯টি ককটেল জব্দ করা হয়েছে। রোববার সকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ রঘুনাথপুর বিওপি’র টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দুর্লভপুর ইউনিয়নের খাকসাপাড়া থেকে এসব ককটেল জব্দ করা হয়। রোববার বিকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ সকল ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সীমান্ত এলাকায় সবসময় নিরলসভাবে কাজ করছে।

তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ রঘুনাথপুর বিওপি’র টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মো. কালামের বাড়ির সামনে খড়ের স্তূপের নিচে ১টি কালো বালতির ভেতর ককটেলসদৃশ বস্তু দেখতে পায়। এরপর ওই স্থানটি বিজিবি টহল দল ঘিরে রাখে ও শিবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করে। পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে বিজিবি এবং শিবগঞ্জ থানা পুলিশ দল যৌথভাবে ১৯টি ককটেল উদ্ধার করে। উদ্ধারকৃত ককটেলের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।