ময়মনসিংহের ফুলপুরে এক স্কুল শিক্ষার্থী কন্যাসন্তান প্রসব করেছেন। ওই শিক্ষার্থী উপজেলার ঠাকুরবাখাই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। শিক্ষার্থী গত ১লা অক্টোবর নিজ বাড়িতে একটি কন্যাসন্তান জন্ম দেন। নবজাতক সন্তানের পিতৃত্বের স্বীকৃতি দাবি করছেন তিনি।
শিক্ষার্থীর অভিযোগ, ফুলপুর সদর ইউনিয়নের ঠাকুরবাখাই গ্রামের প্রতিবেশী হাফেজ রনি তালুকদারের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে রনি তালুকদার তাকে জোরপূর্বক যৌন নির্যাতন করেন। পরবর্তীতে নির্যাতনের পরিপ্রেক্ষিতেই গর্ভবতী হন। তিনি আরও বলেন, প্রথমবারের ঘটনার ভিডিও ধারণ করে তাকে ভয়ভীতি দেখিয়ে ব্ল্যাকমেইল করা হয়। পরে ওই ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে পুনরায় বেশ কয়েকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে রনি তালুকদার। মেয়েটির দাবি, নবজাতক কন্যাসন্তানটির বাবা হাফেজ রনি তালুকদার। তিনি সন্তানের পিতৃত্বের স্বীকৃতি চান। তবে অভিযুক্ত রনি তালুকদার পলাতক থাকায় তার কোনো বক্তব্য জানা যায়নি। এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন জানান, বিষয়টি নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। সরজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফুলপুরে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর সন্তান প্রসব পিতৃত্বের স্বীকৃতি দাবি
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
৫ অক্টোবর (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
