মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে টিকটকে কটূক্তি করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে তাকে মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের শাহপুর গ্রাম থেকে আটক করা হয়। জানা যায়, শাহপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে মামুনুর রশিদ টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে একটি ভিডিও পোস্ট করে।
ভিডিওটি ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণ ও বিএনপি’র নেতাকর্মীরা ক্ষুব্ধ হন। পরে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ওই যুবককে আটক করে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন সরকার।
