বাংলাদেশিদের গড় আয়ু ভারতীয় ও পাকিস্তানিদের চেয়ে বেশি: ডব্লিউএইচও

বাংলাদেশিদের গড় আয়ু ভারতীয় ও পাকিস্তানিদের চেয়ে বেশি: ডব্লিউএইচও

ফন্ট সাইজ:

বাংলাদেশিদের গড় আয়ু ভারতীয় ও পাকিস্তানিদের চেয়ে বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সর্বশেষ বৈশ্বিক স্বাস্থ্য প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে জন্মের সময় প্রত্যাশিত বাংলাদেশে মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭২.৭ বছরে। বিপরীতে ভারতে গড় আয়ু দাঁড়িয়েছে ৭১ বছরে। তালিকায় পাকিস্তানের মানুষের গড় আয়ু ৬৮.২ বছর, যুক্তরাষ্ট্রে ৭৮.৫ বছর এবং কানাডায় ৮১.৪ বছর। তবে কেবল বেশি দিন বেঁচে থাকাই সুস্বাস্থ্যের লক্ষণ নয় বলেও প্রতিবেদনে সতর্ক করা হয়েছে। ভারতে সুস্থ জীবনের প্রত্যাশিত গড় আয়ু (হেলদি লাইফ এক্সপেক্টেন্সি) ২০২৩ সালে দাঁড়িয়েছে ৬০.৬ বছর, যা ২০১৯ সালে ছিল ৬০.৫ বছর। করোনা মহামারির ধাক্কায় ২০২১ সালে এটি কমে ৫৮.৪ বছরে নেমে গিয়েছিল, যা থেকে পরবর্তী দুই বছরে কিছুটা উন্নতি হয়েছে।