বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৭ বছর। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে আজ রোববার এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
রোববার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের মরদেহ ঢাকার শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে রাখা হবে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার শ্রদ্ধা নিবেদন করবেন।
পরে অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের মরদেহ তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মির্জানগরে নেওয়া হবে। সেখানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হবে। এরপর শেষকৃত্য সম্পন্ন হবে।
অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক মারা গেছেন
অনলাইন ডেস্ক
অনলাইন
১ ঘন্টা আগে
৪ অক্টোবর (রবিবার), ২০২৬, ১১ঃ৩৫ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
