সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর ‘তাইবাহ’ বিদ্যুৎ কেন্দ্রে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ড্রোন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদে নববীতে সেবা প্রদানকারী অতি গুরুত্বপূর্ণ বেসামরিক এই বিদ্যুৎ স্থাপনাকে লক্ষ্য করে চালানো এমন ইচ্ছাকৃত হামলা ইসলামের অন্যতম পবিত্রতম স্থানের মর্যাদার ওপর সরাসরি আঘাত, যা একেবারেই গ্রহণযোগ্য নয়। সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক নিরাপত্তা রক্ষায় দেশটির সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে মধ্যপ্রাচ্য অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ক্ষুণ্ন করে এমন যেকোনো আগ্রাসী তৎপরতা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করার কথা পুনর্ব্যক্ত করা হয়েছে।
মদিনার বিদ্যুৎ কেন্দ্রে হুতিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের
মানবজমিন ডেস্ক
অনলাইন
২ ঘন্টা আগে
৪ অক্টোবর (রবিবার), ২০২৬, ১১ঃ০০ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
