সিরাজগঞ্জে নদীতে ডুবে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জে নদীতে ডুবে যুবকের মৃত্যু

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জ সদর উপজেলার ইছামতী নদীতে ডুবে আল-আমিন (যুবক) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।

এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে সাঁতরে নদী পার হওয়ার সময় আল-আমিন পানিতে ডুবে যান। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা টানা কয়েক ঘণ্টা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি।

নিহত আল-আমিন সিরাজগঞ্জ সদর উপজেলার ইছামতী গ্রামের আবু বক্কারের ছেলে।
নিহতের স্বজনরা জানান, আল-আমিন মানসিকভাবে অসুস্থ ছিলেন। নদীতে নৌকা থাকা সত্ত্বেও তিনি সাঁতরে নদী পার হওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি পানিতে ডুবে যান। পরে স্থানীয়রা দূর থেকে বিষয়টি দেখতে পেয়ে তার বাড়িতে খবর দেন। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মরদেহটি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।