পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িতে ইসরাইলি বসতিস্থাপনকারীদের হামলা

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িতে ইসরাইলি বসতিস্থাপনকারীদের হামলা

ফন্ট সাইজ:

দখলকৃত পশ্চিম তীরজুড়ে ইসরাইলি সেনা ও বসতিস্থাপনকারীরা গ্রেপ্তার, সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের বাড়িঘর, স্থাপনা ধ্বংসের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। পশ্চিম তীরের রামাল্লার উত্তর-পূর্বে আল-মুগাইয়ির গ্রামে ফিলিস্তিনিদের বাড়িঘরের কাছে একটি এলাকায় ইসরাইলি বসতিস্থাপনকারীরা হামলা চালিয়েছে।

ঘটনাস্থলে থাকা আল জাজিরার সংবাদদাতারা জানিয়েছেন, এ সময় তাদের সুরক্ষা দিচ্ছিল ইসরাইলি সেনারা। অন্যদিকে, নাবলুস গভর্নরেটের বেইতা শহরের আজ-জাহরা এলাকায় ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহকারীদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি বসতিস্থাপনকারীরা।