সাক্ষাৎকারের সময় মার্কিন ভিসাপ্রার্থীদের মিথ্যা না বলার বিষয়ে সতর্ক করে দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এই সতর্ক বার্তা দিয়ে শনিবার দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বলা হয়, সাক্ষাৎকারে মিথ্যা বললে সংশ্লিষ্ট ভিসাপ্রার্থীর যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।
ভিসাপ্রার্থীদের উদ্দেশে এতে বলা হয়, কনস্যুলার কর্মকর্তারা আপনার অতীতের যেকোনো ইমিগ্রেশন আইন লঙ্ঘনের তথ্য সম্পর্কে অবগত। তাই সাক্ষাৎকারে সত্য বলুন। মিথ্যা বললে আপনার যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে।
সাক্ষাৎকারে মিথ্যা না বলতে ভিসাপ্রার্থীদের সতর্ক করলো ঢাকাস্থ মার্কিন দূতাবাস
অনলাইন ডেস্ক
অনলাইন
৪৯ মিনিট আগে
৩ অক্টোবর (শনিবার), ২০২৬, ১ঃ০৩ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
