উয়েফা নেশনস লীগের ম্যাচে কেভিন ডি ব্রুইনার চমৎকার জোড়া গোলের ওপর ভর করে তুরস্ককে ৩-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। ব্রাসেলসে ঘরের মাঠে আলো ছড়ান কেভিন ডি ব্রুইনা। ম্যাচের ১০ মিনিটে অসাধারণ একক নৈপুণ্যে দলকে এগিয়ে নেন তিনি। এর সঙ্গে আন্তর্জাতিক ও ক্লাব ক্রিকেট মিলিয়ে ২০০ গোলের মাইলফলক স্পর্শ করেন তিনি।
৫৯ মিনিটে বক্সে থাকা বল পেয়ে জোরালো শটে নিজের ২০১তম এবং ম্যাচের দ্বিতীয় গোলটি করেন ব্রুইনা। ম্যাচের ৭৬ মিনিটে বদলি নামা অভিজ্ঞ স্ট্রাইকার রোমেলু লুকাকু নিখুঁত টোকায় ব্যবধান ৩-০ করে তুরস্কের ঘুরে দাঁড়ানোর আশা শেষ করে দেন। জাতীয় দলের হয়ে এটি লুকাকুর ৯৪তম গোল, বেলজিয়ামের রেকর্ড।
এই ফলাফলের পর ‘এ’ লীগের গ্রুপ ১-এ ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো ফ্রান্স। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে বেলজিয়াম। ৪ পয়েন্ট নিয়ে ইতালি তিনে এবং এখনো কোনো পয়েন্ট না পেয়ে তলানিতে রয়েছে তুরস্ক।
