সৌদি আরবের মদিনায় মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী তাইবা বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা। এই ঘটনায় কড়া নিন্দা জানিয়েছে মুসলিম ওয়ার্ল্ড লীগ। খবর আল জাজিরার।
সংস্থাটি জানিয়েছে, ওই বিদ্যুৎকেন্দ্র থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর মসজিদ মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, হুতিদের ধারাবাহিক হামলার অংশ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। ইসলামের অন্যতম পবিত্র স্থানের সেবা প্রদানকারী একটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা বিশ্বজুড়ে মুসলিমদের জন্য ‘বিপজ্জনক উসকানি’।
মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব মোহাম্মদ বিন আবদুলকরিম আল-ইসা বেসামরিক অবকাঠামো ও ধর্মীয় পবিত্র স্থাপনায় হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের হামলা ইসলামী মূল্যবোধ এবং মৌলিক মানবিক নীতির লঙ্ঘন।
সংস্থাটি সৌদি আরবের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। একই সঙ্গে বেসামরিক মানুষ ও পবিত্র স্থানগুলো সুরক্ষায় সৌদি সরকারের নেয়া পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে।
মদিনায় মসজিদে নববীর বিদ্যুৎকেন্দ্রে হামলা, মুসলিম ওয়ার্ল্ড লীগের নিন্দা
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
২ ঘন্টা আগে
২ অক্টোবর (শুক্রবার), ২০২৬, ৯ঃ৪২ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
