‘হয়তো তারা আগে কিছু জানাতে চাচ্ছেন না’

‘হয়তো তারা আগে কিছু জানাতে চাচ্ছেন না’

ফন্ট সাইজ:

এখনো তার নতুন সিনেমার অপেক্ষায় থাকেন ভক্ত-দর্শক। প্রতিনিয়তই তারা জানতে চান তাদের প্রিয়দর্শিনী মৌসুমী কবে আবার নতুন সিনেমায় অভিনয় করবেন। এ অভিনেত্রী বিগত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্রে আছেন। আর আগামী ১০ই অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’-এ অংশ নেবেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, এরই মধ্যে আমি ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য নিমন্ত্রণ পেয়েছি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবো। অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরো অনুষ্ঠান উপভোগ করার ইচ্ছা আছে। আর বাকিটা আমি এখনো অবগত নই। তারা আসলে আমাকে নিয়ে কী পরিকল্পনা করছে, আছে কি না কোনো বিশেষ সারপ্রাইজ! হয়তো বা তারা আগে থেকে কিছু জানাতে চাচ্ছেন না। আমি আসলে এর বেশি কিছু জানি না। আর এর মধ্যে দু’দিন আগে আমি আমেরিকা প্রেস ক্লাবের দেড় যুগ পূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। সেখানে আমাকে বিশেষ সম্মাননা দেয়া হলো। গানের শিল্পী শোয়েব ভাইকেও সম্মাননা প্রদান করা হয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সাংবাদিকরা সব সময়ই আমার কাছের মানুষ। তাদের ভালোবাসায়, তাদের লেখনীতে সব সময় আমি ভালোবাসার প্রকাশ পেয়েছি। তাদের সহযোগিতা পেয়েছি, সেই কারণেই হয়তো আমি এতদূর আসতে পেরেছি। আর সাংবাদিকদের অনুষ্ঠানে যেতে আমার সব সময়ই ভীষণ ভালো লাগে। এ অভিনেত্রী আরও বলেন, দেশ ও দেশের মানুষকে খুব মিস করি। দ্রুতই হয়তো দেশে ফিরবো।