মেলবোর্ন মঞ্চে নজরুলের দুই সৃষ্টি

মেলবোর্ন মঞ্চে নজরুলের দুই সৃষ্টি

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার মেলবোর্নে মঞ্চস্থ হতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দুই কালজয়ী সৃষ্টি ‘ঝিলিমিলি’ ও ‘কাবেরী তীরে’। কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ৪ঠা অক্টোবর ড্যানডেনংয়ের ড্রাম থিয়েটারে অনুষ্ঠিত হবে বিশেষ আয়োজন ‘চিরন্তন: আমারে দেবো না ভুলিতে’।

এতে বাংলাদেশ ও মেলবোর্নের শিল্পীরা অংশ নেবেন। নাটক, গান ও নৃত্যের মাধ্যমে নজরুলের মানবতা, সাম্য, ন্যায়বিচার ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরা হবে। আয়োজনটির পরিকল্পনা ও সৃজনশীল পরিচালনায় রয়েছেন নজরুলসংগীত শিল্পী আদিলা নূর।