দীর্ঘ ২২ বছরের পথচলার ইতি টানছে করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানের নবম সিজনকে শেষ সিজন ঘোষণা করেন করণ। আগামী ১৪ই অক্টোবর জিও হটস্টারে শুরু হবে এর প্রচার। ২০০৪ সালে যাত্রা শুরু করা অনুষ্ঠানটির আট সিজনে প্রচার হয়েছে ১৬১টি পর্ব। শেষ সিজনেও বলিউডের তারকাদের নিয়ে আড্ডায় বসবেন করণ। বিদায়ের ঘোষণা দিয়ে তিনি জানান, আবেগঘন হলেও এখনই এই যাত্রা শেষ করার উপযুক্ত সময়।
শেষ হচ্ছে ‘কফি উইথ করণ’
বিনোদন ডেস্ক
২ অক্টোবর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
