নতুন জুটি রাদিফা নারমিন ও আরিয়ান সারোয়ার অভিনীত সিনেমা ‘আবার হঠাৎ বৃষ্টি’ দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আজ। কামরুজ্জামানের পরিচালনায় সিনেমাটির গল্প দীপা ও অঞ্জনের চিঠির মাধ্যমে গড়ে ওঠা ভালোবাসাকে ঘিরে। মুক্তি উপলক্ষে রাজধানীর সেন্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে প্রিমিয়ার শো। এতে উপস্থিত ছিলেন— ফরিদুর রেজা সাগর, হাবিবুর রহমান খান, রাদিফা নারমিন, আরিয়ান সারোয়ারসহ সংশ্লিষ্টরা। শ্যামলী, মণিহার, লিবার্টি, কে স্ক্রিন, স্বপ্নীল, মমইন, সিনেস্কোপ, সুগন্ধা ও চাঁদমহলে দেখা যাবে সিনেমাটি।
আরও পড়ুন:
‘হয়তো তারা আগে কিছু জানাতে চাচ্ছেন না’
