স্টার সিনেপ্লেক্সে টম ক্রুজের ‘ডিগার’

স্টার সিনেপ্লেক্সে টম ক্রুজের ‘ডিগার’

ফন্ট সাইজ:

ভিন্ন রূপে পর্দায় আসছেন হলিউড তারকা টম ক্রুজ। আলেহান্দ্রো জি. ইনারিতুর পরিচালনায় ‘ডিগার’ সিনেমায় ক্ষ্যাপা স্বভাবের এক বুড়োর চরিত্রে দেখা যাবে তাকে। ধূসর চুল, ভুঁড়ি ও বলিরেখায় বদলে যাওয়া টমকে নিয়ে ইতিমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ব্ল্যাক কমেডি ঘরানার সিনেমাটিতে জলবায়ু সংকট, করপোরেট লোভ ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের বিষয় উঠে এসেছে। আজ বিশ্বব্যাপী মুক্তির পাশাপাশি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে সিনেমাটি। একই দিনে মুক্তি পাবে ‘রেসিডেন্ট ইভিল’র নতুন কিস্তিও।