অভিনয় ও সমুদ্রযাত্রার পাশাপাশি আকাশপথ ছিল যার নেশা, সেই ইসরাইলি অভিনেতা ও পাইলট প্রশিক্ষক গাই কাপুলনিক উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হেসপেরিয়ায় গত ২৪শে সেপ্টেম্বর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৪৬ বছর বয়সী এই অভিনেতার মৃত্যু হয়। দুর্ঘটনায় সময় তার সঙ্গে থাকা ৩৩ বছরের এক যাত্রীও প্রাণ হারান। ‘রুম ৫১৪’, ‘হ্যাকড’ ও ‘লেবানন’র মতো চলচ্চিত্রে অভিনয় করা এই শিল্পী স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। মার্কিন কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।
বিমান দুর্ঘটনায় অভিনেতার মৃত্যু
বিনোদন ডেস্ক
২ অক্টোবর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
