ফ্লাইদুবাইয়ের বিমানে ‘হামলাকারী’ সহ-পাইলটকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, সেই পাইলট ‘ইসলামপন্থী উগ্রবাদী মতাদর্শে দীক্ষিত’ ছিলেন।
বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, তার ব্যক্তিগত তথ্য থেকে আমরা এখন পর্যন্ত এমনটাই জানতে পারছি। এ ছাড়া
ইসরাইলের প্রধানমন্ত্রী বলেছেন, হামলাকারীর সঙ্গে ইরান বা অন্য কোনো পক্ষের যোগাযোগ ছিল কিনা, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টি কোনো না কোনোভাবে স্পষ্ট হবে বলে তিনি জানান।
নেতানিয়াহু আরও বলেন, ওই সহ-পাইলট আত্মঘাতী মানসিকতায় ছিলেন -এটি স্পষ্ট। যাত্রীদের মধ্যে একজন প্লাম্বারসহ কয়েকজন তাকে আটকে ফেলার পরও তিনি ‘আমাকে মেরে ফেলুন’ বলে চিৎকার করেছিলেন বলে দাবি করেন নেতানিয়াহু।
ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, সে আত্মঘাতী ছিল, এ নিয়ে কোনো প্রশ্ন নেই। তার ভাষায়, সহ-পাইলটের উদ্দেশ্য বিমানটি বিধ্বস্ত করা ছিল- এমন সম্ভাবনাই ‘খুব বেশি’ বলে মনে হচ্ছে।
জানা গেছে, হামলাকারী ওমানের নাগরিক। তবে এখনো তার পরিচয় প্রকাশ করা হয়নি। তিনি কেন বিমানের ক্যাপ্টেনকে আক্রমণ করেছেন এবং কেন বিমানটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করেছিলেন, তা জানতে আন্তর্জাতিক তদন্তকারীরা কাজ করছেন।
