বিরামপুরে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

ফন্ট সাইজ:

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নে উত্তর কাটলা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো-উত্তর কাটলা গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে মেহজাবিন আক্তার (২) ও তরিকুল ইসলামের মেয়ে তাহিয়া জান্নাত হুজাইফা (৩)।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে খেলা করছিল দুই শিশু। এক পর্যায়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে প্রতিবেশী রহমত আলীর ডোবায় পড়ে যায় শিশু দুটি। কিছুক্ষণ পরে প্রতিবেশীরা ওই দুই শিশুকে ডোবার পানি থেকে ডাঙ্গায় তুললে ঘটনাস্থলেই মেহজাবিন আক্তারের মৃত্যু
হয়। অপর শিশু তাহিয়া জান্নাত হুজাইফাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল রিপোর্ট করে পরিবারের নিকট লাশ হস্তান্তর করেছে।