কৌন বনেগা ক্রোড়পতির (কেবিসি) রিয়েলিটি শো সঞ্চালনায় ৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চন অক্লান্ত পরিশ্রম করেন। সিনেমার পাশাপাশি বিজ্ঞাপন-রিয়ালিটি শোয়ে বাজিমাত করে চলেছেন। সোশ্যাল মিডিয়ায় নিত্যদিনের আপডেট শেয়ারেও বিন্দুমাত্র বিলম্ব করেন না তিনি। তবে মঙ্গলবার কেবিসির সেটে পা পিছলে পড়ে গিয়ে চোট পেয়েছেন অমিতাভ বচ্চন।
কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিং চলাকালীন আচমকা পিছলে হাঁটুতে চোট পেয়েছেন বিগ বি। বুধবারের পর্বে নিজেই একথা জানিয়েছেন তিনি। সাধারণত ‘কেবিসি’র মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েই অনুষ্ঠান শুরু করেন তিনি। কিন্তু এদিনের পর্বে তাকে বসে থাকতে দেখা যায়। এরপর অমিতাভ নিজেই বলেছেন, “আজ আমার হাঁটুতে চোট রয়েছে। গতকাল (মঙ্গলবার )শুটিংয়ের সময় পা পিছলে পড়ে গিয়ে হাঁটুতে আঘাত পেয়েছি। তাই দাঁড়িয়ে থাকতে অসুবিধাও হচ্ছে।” তবে দর্শকদের আশ্বস্ত করে বিগ বি জানিয়েছেন যে, “চোটটা অতটা গুরুতর নয়। খুব শিগগিরি সুস্থ হয়ে উঠব।” একদিনের কর্মবিরতিতেও বিরক্ত হন বিগ বি। তাই তো চোট পেয়েও ‘কেবিসি’র শুটিং চালিয়ে গিয়েছেন সেদিন।
কেবিসি’র সেটে পা পিছলে চোট পেয়েছেন অমিতাভ বচ্চন
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
বিনোদন
২ ঘন্টা আগে
১ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬, ২ঃ৩৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
