গাজায় ইসরাইলি বাহিনীর অব্যাহত হামলায় এক ফিলিস্তিনি সাংবাদিকসহ অন্তত আটজন নিহত হয়েছেন। নিহত সাংবাদিকের নাম মুহাম্মদ আব্দেল আজিজ আল-নাজ্জার। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরাইলি আগ্রাসনে মোট ২৬৩ জন সাংবাদিক প্রাণ হারালেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।
বুধবার দক্ষিণ-পশ্চিম গাজা সিটির তাল আল-হাওয়া এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানে ড্রোন হামলায় ছয়জন নিহত ও ১৩ জন আহত হন। ধ্বংসপ্রাপ্ত চিকিৎসা ব্যবস্থার কারণে আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। এর বাইরে আল-শিফা হাসপাতালের কাছে একটি আবাসিক ভবনে হামলায় এক নারীসহ অন্যান্য স্থানে আরও হতাহতের ঘটনা ঘটে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত বছরের অক্টোবরের যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত ইসরাইলি হামলায় ১ হাজার ৪৩১ জন নিহত হয়েছেন। আর ২০২৩ সাল থেকে শুরু হওয়া যুদ্ধে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৩২ জনে।
গাজায় ইসরাইলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
১ ঘন্টা আগে
১ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬, ১২ঃ৪৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
