সাবেক সিটি মেয়র লিটনসহ ৩৪ আসামিকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ

জুলাইয়ে রাজশাহীতে দুই হত্যা

সাবেক সিটি মেয়র লিটনসহ ৩৪ আসামিকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ

ফন্ট সাইজ:

সাংবাদিক মোজাম্মেল বাবুর ক্যান্সার পরীক্ষার সবশেষ প্রতিবেদন দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল ২জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজশাহীতে দুই আন্দোলনকারী হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনসহ পলাতক ৩৪ আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে গত ১৮ আগস্ট এ মামলায় লিটনসহ ৩৮ আসামির বিরুদ্ধে আনা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। মামলার চার আসামি বর্তমানে গ্রেপ্তার আছেন। তাদের মধ্যে রয়েছেন রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ডাবলু সরকার। গ্রেপ্তার চার আসামিকে ২৩ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল।

মামলার অপর ৩৪ আসামি পলাতক রয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর পুলিশের সাবেক কমিশনার বিপ্লব বিজয় তালুকদার এবং বোয়ালিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

পলাতক আসামিদের গ্রেপ্তার করে ২৩ আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। এখন তাঁদের আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিলেন ট্রাইব্যুনাল।

গত ৩০ জুলাই এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানিয়েছিলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজশাহীতে রায়হান আলী ও আনজুম সাকিব নামের দুই আন্দোলনকারীকে হত্যা করা হয়। এ ঘটনায় আরও অনেককে গুরুতর আহত করা হয়। এসব ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি করা হয়।

এদিকে সাংবাদিক মোজাম্মেল বাবুর ক্যান্সার পরীক্ষার সবশেষ প্রতিবেদন দাখিল করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-২।