মধ্যআকাশে কো-পাইলটের ছুরি হামলার শিকার হন পাইলট। ইসরাইলগামী ওই যাত্রীবাহী বিমানকে একজন প্লাম্বার বা কলমিস্ত্রি বড় ধরনের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। এমনটা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বরাতে ট্রাম্প এই তথ্য প্রকাশ্যে আনেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।
ঘটনার বিবরণে জানা যায়, দুবাই থেকে তেল আবিবগামী ওই ফ্লাইটের এক কো-পাইলট হঠাৎ ককপিটে থাকা মূল ক্যাপ্টেনকে ছুরি দিয়ে অতর্কিত আক্রমণ করেন এবং বিমানের পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়ার চেষ্টা চালান। হামলার শিকার ক্যাপ্টেন কোনো ভাবে ককপিটের দরজা খুলে দিলে বিমানের অন্য একজন কো-পাইলট এবং যাত্রী হিসেবে থাকা এক প্লাম্বার দ্রুত সেখানে ছুটে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।
হামলার জেরে বিমানটি মাত্র ৩০ সেকেন্ডেরও কম সময়ে প্রায় ১৪ হাজার ফুট নিচে নেমে গিয়ে মারাত্মক বিপদের মুখে পড়েছিল। সে সময় উপস্থিত বুদ্ধি খাটিয়ে ওই অনভিজ্ঞ প্লাম্বার অপর কো-পাইলটের সঙ্গে মিলে বিমানটিকে খাড়াভাবে নিচে নেমে যাওয়া থেকে টেনে তুলতে সক্ষম হন।
ট্রাম্প এক বক্তব্যে বলেন, ঘটনাটি পুরোপুরি সত্য কি না তিনি নিশ্চিত নন, তবে বিবি (নেতানিয়াহু) তাকে এমন রোমহর্ষক ঘটনার কথা জানিয়েছেন। বিমানে থাকা অন্য যাত্রীদের তৎপরতা এবং ওই প্লাম্বারের সাহসী ভূমিকার কারণেই শেষ পর্যন্ত বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।
ইসরাইলগামী বিমানকে রক্ষা করতে সাহায্য করেন ‘কলমিস্ত্রি’
মানবজমিন ডেস্ক
বিশ্বজমিন
৫৪ মিনিট আগে
১ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৬, ১০ঃ১৭ (পূর্বাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
