ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার রাতে বিএনপির সহ দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষারিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামানের নেতৃত্বাধীন ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্য বিশিষ্ট বিদ্যমান আহবায়ক কমিটি নির্দেশক্রমে বিলুপ্ত করা হয়েছে।
অতিশীঘ্র ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি ঘোষণা করা হবে বলেও বিবৃতিতে বলা হয়েছে৷
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত
স্টাফ রিপোর্টার
অনলাইন
২ ঘন্টা আগে
৩০ সেপ্টেম্বর (বুধবার), ২০২৬, ১১ঃ৩০ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
