ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সরকারের ৭ মাস অতিক্রম হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয় নাই। বিএনপি’র নেতাকর্মীরা মব করে একটি স্বাস্থ্যকেন্দ্র রাতের আঁধারে গুঁড়িয়ে দিয়েছে। বর্তমান সরকার জনগণের কোনো সমস্যা সমাধান করেতে পারছে না, জ্বালানি সংকট তীব্র হয়েছে বিদ্যুৎ সমস্যা মাত্রা ছাড়িয়ে রয়েছে, গ্যাসের অভাবে মিল কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, মানুষের বেকারত্ব বেড়েই চলছে। চাঁদাবাজ, টেন্ডারবাজ ও সন্ত্রাসীদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে।
বুধবার নগরীর মুসলিম সাহিত্য সংসদ শহীদ সুলেমান হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের আয়োজনে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ হাফিজ মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মুফতি আবু তাহের মিসবাহ, মহানগর সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ।
এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সভাপতি মুফতি সাঈদ আহমেদ, হবিগঞ্জ জেলা সভাপতি মুহিবুর রহমান সোহেল, সুনামগঞ্জ জেলা সভাপতি শহিদুল ইসলাম পলাশী, মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি রুহুল আমিন এবং সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলাভীবাজারসহ জেলা ও মহানগরের প্রতিনিধিরা।
