Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28

Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28
অবৈধভাবে মাটি কেটে পাচারের সময় জাহাজ জব্দ, মালিককে অর্থদণ্ড - MZamin

অবৈধভাবে মাটি কেটে পাচারের সময় জাহাজ জব্দ, মালিককে অর্থদণ্ড

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের ভৈরবে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময় মাটিভর্তি একটি জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অবৈধভাবে জমি থেকে মাটি কাটার দায়ে জাহাজ মালিককে ১ লাক টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার রাত ১০টায় ভৈরব বাজার জেটিঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার লুন্দিয়া ও খলাপাড়ার হাওরের ফসলি জমি থেকে অবৈধভাবে একটি মাটি কেটে জাহাজে রাজধানী ঢাকায় পাচার করা হচ্ছিল।

খবর পেয়ে বিআইডব্লিউটিএ’র একটি টিমসহ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে ২০ হাজার ঘনফুট মাটিভর্তি জাহাজটি জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এমবি শাহ ফতুল্লাহ জাহাজের প্রতিনিধি মো. শামীম মিয়ার কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.এইচ.এম আজিমুল হক জানান, ঢাকায় পাচারের সময় মাটিভর্তি একটি জাহাজ জব্দ করে জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করা জাহাজের মাটি পরবর্তীতে নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেয়া হবে।